জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিকেল ৪ থেকে ৫টা পর্যন্ত লোডশেডিং থাকবে | চ্যানেল আই অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিকেল ৪ থেকে ৫টা পর্যন্ত লোডশেডিং থাকবে | চ্যানেল আই অনলাইন

জাতীয় পর্যায়ে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-তে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোডশেডিং থাকবে।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় পর্যায়ে জ্বালানি স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের চাহিদার তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এমতাবস্থায়, সকল ফিডারের ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতিত)। সাভারের শিমুলতলায় অবস্থিত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট অফিস আরও জানিয়েছে যে, উল্লিখিত কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা দুরুহ হয়ে পড়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত লোড শেডিং থাকবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংশ্লিষ্ট অফিস এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছে।

Scroll to Top