চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্পোর্টিং সিপির বিপক্ষে রাতে নামবে আর্সেনাল। তার আগে অনুশীলনে দেখা যায়নি আর্সেনালের বেশকিছু খেলোয়াড়কে। মিডিয়া সেশনের সময় আর্সেনালের পাঁচজন খেলোয়াড়কে অনুশীলনের দেখা যায়নি।
অনুশীলনে যোগ না দেয়াদের মধ্যে আছেন মিডফিল্ডার ডেকলান রাইস, উইঙ্গার বুকায়ো সাকা, ফরোয়ার্ড মার্টিন ওডেগার্ড, ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি ও জুরিয়েন টিম্বারকে। চোটের কারণে আর্সেনালের উইঙ্গার সাকা ইংলিশ প্রিমিয়ার লিগে গত তিন ম্যাচে খেলতে পারেননি।
এ মৌসুম ধরে চোটে ভুগছেন নরওয়ের তারকা ও আর্সেনালের অধিনায়ক ওডেগার্ড। সবশেষ ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে হারের ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তার সঙ্গে ছিলেন না ক্যালাফিওরি ও টিম্বারও। পায়ের চোটে সবশেষ পাঁচ ম্যাচ খেলতে পারেননি টিম্বার।
তবে আর্সেনাল বস জানিয়েছেন, তাদের অনুশীলনে না পাওয়ার মানে এই না যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পাওয়া যাবে না। রাতে স্পোর্টিং সিপির বিপক্ষে নামবে ইপিএল টেবিলের শীর্ষে থাকা দলটি। প্রথম লেগের খেলায় ১-০ গোলে জিতেছিল মিকেল আর্তেতার শিষ্যরা।


