লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ প্রথম আলোকে বলেন, ‘আবদুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
চন্দ্রগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক মো. কাউছার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুটি পক্ষের গোলাগুলির সময় পাশ দিয়ে যাচ্ছিলেন পথচারী আবদুর রহিম। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। গোলাগুলির ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।



