স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ (২৫ মার্চ) বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির মধ্যে মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। বিকেল ৪টায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলেও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তা একদিন এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Scroll to Top