বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে যোগ দিয়েছে সাউথ কোরিয়া। প্রণালীতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে দেশটি।
বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার প্রকাশিত ওই যৌথ বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলো উপযুক্ত পদক্ষেপে অংশ নেওয়ার প্রস্তুতি ব্যক্ত করেছে। তবে এই পদক্ষেপগুলো কী ধরনের হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি।
প্রাথমিকভাবে বিবৃতিতে স্বাক্ষর করে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান। পরে এতে যোগ দেয় কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, চেকিয়া, রোমানিয়া, বাহরাইন এবং লিথুয়ানিয়া।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালীর নিরাপত্তা এখন বৈশ্বিক অগ্রাধিকারে পরিণত হয়েছে। কারণ বিশ্বে ব্যবহৃত বিপুল পরিমাণ তেল ও জ্বালানি এই জলপথ দিয়েই পরিবাহিত হয়।


