স্কুল, কলেজ বন্ধ। সামনেই ঈদ। সব মিলিয়ে দারুণ মজার একটা সময়। তোমরা যারা ঈদে গ্রামের বাড়িতে যাবে, তাদের তো বেশ মজা। সবার সঙ্গে দেখা হবে। খেলাধুলা করতে করতে কীভাবে দিনগুলো শেষ হয়ে যাবে, তার ঠিক নেই। কিন্তু যারা ঢাকাতেই থাকবে, তোমরাও তোমাদের সময়টা পরিবারের সঙ্গে বেশ আনন্দেই কাটাবে আশা করি।
এই অবসর সময়ে অনেকেরই পছন্দের তালিকায় থাকে অ্যানিমে দেখা। বাইরে ঘোরাঘুরি বা দাওয়াত পর্ব শেষে যখন একটু নিরিবিলি সময় পাও, তখন অ্যানিমে দেখতে পারো। তাই এবারের ঈদে তোমাদের ছুটিকে আরও মজার করে তুলতে পারে যেসব অ্যানিমে, সেগুলোর কথাই জানাব।



