ঈদকে সামনে রেখে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা: ডিএমপি কমিশনার | চ্যানেল আই অনলাইন

ঈদকে সামনে রেখে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা: ডিএমপি কমিশনার | চ্যানেল আই অনলাইন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার জানিয়েছেন, যেকোনো এলাকায় হঠাৎ অপরিচিত লোকজনের সন্দেহজনক চলাচল, বারবার মোটরসাইকেল দিয়ে ঘোরাফেরা, অথবা অস্বাভাবিক জমায়েত দেখা দিলে স্থানীয়দের সতর্ক থাকার প্রয়োজন।

মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমকে তিনি বলেন, সীমিত জনবল থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তিনি আরও উল্লেখ করেন, জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম, তাই জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা অপরিহার্য।

ডিএমপি কমিশনার সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে স্থানীয়রা একত্রিত হয়ে অপরিচিত ব্যক্তিদের পরিচয় ও উদ্দেশ্য জানার চেষ্টা করতে পারেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

Scroll to Top