ঈদের ছুটিতে মূল্যবান জিনিস পুলিশের সহায়তায় সংরক্ষণের আহ্বান ডিএমপি কমিশনারের | চ্যানেল আই অনলাইন

ঈদের ছুটিতে মূল্যবান জিনিস পুলিশের সহায়তায় সংরক্ষণের আহ্বান ডিএমপি কমিশনারের | চ্যানেল আই অনলাইন

ডিএমপি কমিশনার মো. সরওয়ার রাজধানীবাসীকে ঈদ যাত্রায় নিরাপত্তা ও মূল্যবান দ্রব্য সংরক্ষণের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নগরীতে ফাঁকা অবস্থায় ব্যক্তিগত অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিজের যত্নে বা পুলিশের সহায়তা নিয়ে সংরক্ষণ করতে হবে।

রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমিশনার জানান, ঈদকে সামনে রেখে পুলিশ ইতিমধ্যেই ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর চারটি বাস টার্মিনাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

তিনি আরও জানান, টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারি থাকবে, লক্কর-ঝক্কর বাস চলাচল, অতিরিক্ত ভাড়া আদায় ও অন্যান্য অনিয়ম রোধ করতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া, ঈদের ছুটিতে ফাঁকা হওয়া রাজধানীর আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। বাসা ত্যাগের আগে দরজা-জানালা সঠিকভাবে বন্ধ রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন কমিশনার।

 

Scroll to Top