পশ্চিমবঙ্গের পুলিশ রান্নার গ্যাসের কালোবাজারি বন্ধের জন্য মাঠে নেমেছে। তারা রাজ্যের বিভিন্ন এলাকার গ্যাসের ডিস্ট্রিবিউটরদের দপ্তরে হানা দিচ্ছে, মিলিয়ে নিচ্ছে কত গ্যাস এসেছে, কত বিতরণ হয়েছে, কত এখন গুদামে রয়েছে।
তবে পুলিশের একটি সূত্র বলেছে, কিছু কিছু এলাকায় স্টকের সঙ্গে বিতরণের অসামঞ্জস্যতা পাওয়া গেছে।
এদিকে রান্নার গ্যাসের অভাবে রাজ্যের সুন্দরবন অঞ্চলের মাছ ধরার ট্রলার মালিকেরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। যখন মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে যান, তখন তাঁরা অন্তত তিন সপ্তাহের খাবার আর গ্যাসের সিলিন্ডার নিয়ে পাড়ি দেন সমুদ্রে। এখন সেই সিলিন্ডারের অভাব দেখা দেখা দিয়েছে।
সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, এই গ্যাসের আকালে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে যদি ম্যানগ্রোভ জঙ্গলের কাঠ কেটে আনে, তবে ক্ষতির মুখে পড়বে সুন্দরবন।



