অধ্যাপক বেকা লেভি এর আগেও তাঁর এক গবেষণায় দেখিয়েছিলেন, বয়স নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি তাদের স্মৃতিশক্তি হারানো, ঘুমের সমস্যা, হৃদ্রোগ, এমনকি আলঝেইমারস রোগের মতো মারাত্মক সমস্যার ঝুঁকিও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে।
তিনি বলেন, ‘বেশির ভাগ মানুষই মনে করেন, বয়স বাড়া মানেই শারীরিক ও মানসিক সক্ষমতা একটানা কমতে থাকা এবং এটি ঠেকানোর কোনো উপায় নেই। কিন্তু আমরা দেখেছি, শেষ বয়সে এসেও স্বাস্থ্যের উন্নতি হওয়াটা কোনো বিরল ঘটনা নয়। বরং এটি খুব সাধারণ একটি বিষয়। বয়সের এই বিষয়টিকে আমাদের বার্ধক্য প্রক্রিয়ার স্বাভাবিক হিসাবের মধ্যেই ধরা উচিত।’



