
ছবি: সংগৃহীত
সারাদেশে বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন গ্যাসের চাপ কম থাকতে পারে। তবে এ সময় কোথাও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।
পেট্রোবাংলা জানায়, সামিট এলএনজির ভাসমান টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট কমবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত এ কাজ চলার কথা রয়েছে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. শোয়েব জানান, রক্ষণাবেক্ষণকাজ চলাকালে জাতীয় গ্রিডে দৈনিক ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ থাকবে। এতে কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
তিনি বলেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কথা নয়। গ্রাহকদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
পেট্রোবাংলা আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণকাজ শেষ করার চেষ্টা চলছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময় কাজ শেষ হওয়ার ওপর নির্ভর করছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

