রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির ৭ নেতার পদত্যাগ – DesheBideshe

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির ৭ নেতার পদত্যাগ – DesheBideshe

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির ৭ নেতার পদত্যাগ – DesheBideshe

রাঙ্গামাটি, ৬ মার্চ – রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সাতজন নেতা একযোগে পদত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির কাছে তারা এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দপ্তর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা। পদত্যাগপত্রের অনুলিপি তারা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন।

যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালন করে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন এবং দলটিকে বহুমাত্রিক ও বহুত্ববাদী মনে করেছিলেন। তবে বিগত জাতীয় নির্বাচনে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করায় তিনি হতাশ হয়েছেন। এই পরিস্থিতিতে দলের আদর্শের সঙ্গে একমত হতে না পেরে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা জানিয়েছেন, তিনি নেতাদের পদত্যাগের কথা শুনেছেন, তবে এখনো কোনো লিখিত আবেদন পাননি। হঠাৎ এমন গণহারে পদত্যাগের কারণ সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।

এনএন/ ৬ মার্চ ২০২৬



Scroll to Top