আবারও বিরতির আগে দুই মিনিটে দুই গোল, পিছিয়ে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

আবারও বিরতির আগে দুই মিনিটে দুই গোল, পিছিয়ে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

মেয়েদের এএফসি এশিয়ান কাপে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বিরতির আগে শেষ মুহূর্তে এসে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯এ থাকা নর্থ কোরিয়াকে ৪৫ মিনিট পর্যন্ত আটকে রাখে বাংলাদেশ, যোগ করা সময়ে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে পিটার বাটলারের শিষ্যরা। প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালায় কোরিয়া, মিলি আক্তারের অসাধারণ গোলকিপিং এবং ভিএআরের কল্যাণে বেশ কয়েকবার প্রাণ ফিরে পায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। কোরিয়ার হয়ে গোল দুটি করেন মিয়ং ইউ ঝং এবং কিম কিয়ং ইয়ং। প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ষষ্ঠ এবং ১১তম মিনিটে ওয়ান এন্ড ওয়ান শট ঠেকিয়ে দেন মিলি। ১৪ মিনিটে কিয়ং ইয়ং গোল করলে, সেটা ভিএআরে দেখা যায় হ্যান্ড বল, বাতিল করেন রেফারি। ২৭ মিনিটে কর্নার থেকে হ্যান ঝিং হংয়ের শট ঠেকিয়ে দেন মিলি, কিন্তু গোলরক্ষকের ধরে রাখা বল মিও ইয়ো ঝং শট নিয়ে জালে পাঠান, ভিএআর দেখে রেফারি সেই গোলও বাতিল করেন। ৩১ মিনিটে কোরিয়া বল জালে জড়ালে অফসাইডের কারণে বাতিল হয়। ৩৯ মিনিটে বাংলাদেশকে বাঁচায় পোস্ট, কিয়ং ইয়ংয়ের হেড বারে লেগে ফিরে আসে।

৪৫ মিনিট শেষে যোগ করা সময় বক্সের ভেতর হং সংকে ফাউল করেন আফাইদা খন্দকার, পেনাল্টি পায় নর্থ কোরিয়া, লিড এনে দেন মিয়ং ইউ ঝং। মিনিট পর ব্যবধান দিগুণ করে ১০৩ ধাপ এগিয়ে থাকা দলটি, কিয়ং ইয়ংয়ের গোলে ২-০তে করে বিরতিতে যায়।

Scroll to Top