
তেহরান, ৫ মার্চ – যুদ্ধকবলিত ইরানে গত পাঁচ দিন ধরে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা নেটব্লক বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, গত ১ মার্চ থেকে টানা ১২০ ঘণ্টা ধরে দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় বন্ধ অবস্থায় আছে। বর্তমানে দেশটির মাত্র এক শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন বলে নেটব্লকের তথ্যে উল্লেখ করা হয়েছে।
এর আগে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চললেও তা কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়। আলোচনার ব্যর্থতার পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি এবং একই সময়ে ইসরায়েলি বাহিনী অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে।
সামরিক অভিযানআজ যুদ্ধের ষষ্ঠ দিনে নিহতের সংখ্যা প্রায় এক হাজারে পৌঁছেছে এবং আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
এনএন/ ৫ মার্চ ২০২৬




