শ্রীমঙ্গলে ব্যাংকের সি‌নিয়র কর্মকর্তা‌দের সভা | চ্যানেল আই অনলাইন

শ্রীমঙ্গলে ব্যাংকের সি‌নিয়র কর্মকর্তা‌দের সভা | চ্যানেল আই অনলাইন

শ্রীমঙ্গ‌লের রি‌জিক রেস্টু‌রে‌ন্টের হলরুমে শ্রীমঙ্গলে কর্মরত সকল ব্যাংকের সি‌নিয়র কর্মকর্তা‌দের এক‌ সভা অনু‌ষ্ঠিত হয়।

বুধবার (৪ মার্চ) বি‌কে‌লে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মুণিরুল ইসলামের সঞ্চালনায় এবং সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক সাফি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন ব্যাংকের শাখা ও উপশাখা ব্যবস্থাপক, ইনচার্জ এবং কর্মকর্তারা অংশগ্রহন করেন।

অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন, রুপালি ব্যাংক শাখার ব্যবস্থাপক বিনয় কান্তি ভৌমিক, যমুনা ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন শামিম, সোশ্যাল ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান, সিটি ব্যাংকের ব্যবস্থাপক শামিম আহমেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপক মুজিবুর রহমানসহ মোট ৩১টি ব্যাংকের প্রতিনিধিরা।

উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শ্রীমঙ্গল ব্যাংকার এসোসিয়েশনের ১১ সদস‌্য বি‌শিষ্ট নতুন ক‌মি‌টি গঠন করা হয়। এতে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিনকে সভাপতি এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মু‌ণিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, ব্যাংকার এ্যাসিসোয়েশন শ্রীমঙ্গল ২০১৯ সালে যাত্রা শুরু করে এবং স্থানীয় ব্যাংকিং খাতে সমন্বয় ও পেশাগত সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে। সভা শে‌ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Scroll to Top