ঈদুল ফিতরে ৭ দিন ছুটি ঘোষণা করেছে সরকার | চ্যানেল আই অনলাইন

ঈদুল ফিতরে ৭ দিন ছুটি ঘোষণা করেছে সরকার | চ্যানেল আই অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি কার্যকর হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ১৮ মার্চ অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবার ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাবেন।

সচিবালয়ে অনুষ্ঠিত ওই মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ঈদের ছুটির পাশাপাশি প্রথম সংসদ অধিবেশন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

উল্লেখ্য, এর আগে ঈদুল ফিতরে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা এমনটাই নির্ধারিত ছিল সরকারি ক্যালেন্ডারে।

Scroll to Top