‘মাদ্রিদ ওয়াশিংটনের দাস হবে না’: যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে স্পেনের কড়া বার্তা – DesheBideshe

‘মাদ্রিদ ওয়াশিংটনের দাস হবে না’: যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে স্পেনের কড়া বার্তা – DesheBideshe

‘মাদ্রিদ ওয়াশিংটনের দাস হবে না’: যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে স্পেনের কড়া বার্তা – DesheBideshe

মাদ্রিদ, ৪ মার্চ – স্পেনের উপ-প্রধানমন্ত্রী মারিয়া জেসুস মনতেরো দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে, মাদ্রিদ কখনোই ওয়াশিংটনের দাস হবে না। ইরানে হামলার উদ্দেশ্যে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে স্পেনের অস্বীকৃতি জানানোর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপ-প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, তাঁরা নিশ্চিতভাবেই কারও অনুগত ভৃত্য হতে পারেন না। কোনো প্রকার হুমকি সহ্য করা হবে না এবং নিজেদের মূল্যবোধ রক্ষায় স্পেন অটল থাকবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে হামলার ক্ষেত্রে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না মিললে ওয়াশিংটন দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে।

এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছিলেন, এই সংঘাত বড় ধরনের বৈশ্বিক বিপর্যয় ডেকে আনার ঝুঁকি তৈরি করছে।

এক টেলিভিশন ভাষণে তিনি উল্লেখ করেন, কারও প্রতিশোধমূলক ব্যবস্থা এড়ানোর জন্য স্পেন এমন কিছুর অংশীদার হবে না, যা বিশ্বের জন্য ক্ষতিকর কিংবা দেশটির মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থী।

এনএন/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top