দীর্ঘ ১৯ বছর পর ভারতে ফিরছেন শাকিরা, কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার – DesheBideshe

দীর্ঘ ১৯ বছর পর ভারতে ফিরছেন শাকিরা, কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার – DesheBideshe

দীর্ঘ ১৯ বছর পর ভারতে ফিরছেন শাকিরা, কনসার্টের টিকিটের সর্বোচ্চ দাম ৩২ হাজার – DesheBideshe

নয়া দিল্লি, ৩ মার্চ – দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতে পা রাখতে চলেছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। তার পারফরম্যান্স সরাসরি দেখার জন্য ভারতীয় শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ১০ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শাকিরার কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে অংশ নিতে মার্চ মাস থেকেই টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ভারতে এই বিশাল আয়োজনের দায়িত্বে রয়েছে ‘ফিডিং ইন্ডিয়া’ এবং সহযোগিতায় থাকছে ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’।

ডেলিভারি চার্জ ও অগ্রিম বুকিং ফিসহ কনসার্টের টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা। একটি টিকিটে কেবল একজন দর্শকই প্রবেশের সুযোগ পাবেন। কনসার্ট উপভোগের পাশাপাশি দামী টিকিটের সুবিধায় থাকছে ভিআইপি লাউঞ্জ ও ফ্যান পিটে প্রবেশাধিকার, ভেন্যু থেকে লাউঞ্জে শাটল পরিষেবা, স্ট্যান্ডিং এরিয়া এবং অ্যালকোহলযুক্ত পানীয় ও প্রিমিয়াম খাবারের ব্যবস্থা। মূলত সমাজসেবামূলক উদ্দেশ্যেই শাকিরা এই সফরে আসছেন। কনসার্ট থেকে অর্জিত অর্থ শিশুদের পুষ্টি ও খাবারের জন্য দান করা হবে।

শাকিরা জানিয়েছেন যে ভারতে পারফর্ম করা তার কাছে সবসময়ই আনন্দের এবং এই ট্যুরের মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুর প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা। এর আগে ২০০৭ সালে তিনি ওরাল ফিক্সেশন ট্যুরে মুম্বাইয়ে এসেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে এড শিরান বা দুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকারা ভারত সফর করলেও শাকিরার আগমন ঘিরে শ্রোতাদের আগ্রহ অন্য উচ্চতায় পৌঁছেছে। ফলে বিভিন্ন শহরে আয়োজিত এই কনসার্টগুলোর নিরাপত্তাব্যবস্থাতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top