কক্সবাজারের গ্যাস পাম্পে ২ দফায় আগুন | চ্যানেল আই অনলাইন

কক্সবাজারের গ্যাস পাম্পে ২ দফায় আগুন | চ্যানেল আই অনলাইন

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে দুই দফা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদ্ধগ্ধ হয়েছে ৯ জন।

বুধবার ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় আগুনের ঘটনা দুটি ঘটে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধদের মধ্যে ৬ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও সেনাবাহিনীর ২টি ওয়াটার ব্রাউজারসহ ২টি টিম রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণ আনলেও এলাকাজুড়ে আতংকা বিরাজ করছে।

Scroll to Top