
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আলহামুদি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ধর্মীয় বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। এছাড়া ধর্মীয় সেবার আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ নিয়ে উভয়ে মতবিনিময় করেন।
পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর পর্যায়ে উন্নীত করার বিষয়েও তারা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬





