এনসিপির নির্বাচন-পরবর্তী পর্যালোচনায় যেসব অগ্রাধিকার ঠিক করা হলো

এনসিপির নির্বাচন-পরবর্তী পর্যালোচনায় যেসব অগ্রাধিকার ঠিক করা হলো

আসন্ন স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন বা পরবর্তী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর করা যাবে না—এ ব্যাপারে সভায় এনসিপির নেতারা একমত পোষণ করেছেন। নেতারা আরও বলেন, এখন এনসিপি তৃণমূলে সংগঠন বিস্তার ও শক্তিশালী করতে মনোযোগী হবে। এ ক্ষেত্রে কী কী কর্মসূচি বা পদক্ষেপ নিতে হবে, সেগুলো নিয়েও প্রাথমিক আলোচনা হয় সভায়।

জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন প্রথম আলোকে বলেন, নির্বাচনী ব্যস্ততার পর সাধারণ সভায় দলের অনেকের সরাসরি সাক্ষাৎ হলো। মূলত নির্বাচন–পরবর্তী পর্যালোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় কিছু আলোচনা হয়েছে।

Scroll to Top