ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা | চ্যানেল আই অনলাইন

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা | চ্যানেল আই অনলাইন

রাজধানী ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময় উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। তবে সামগ্রিকভাবে সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

Scroll to Top