রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান – DesheBideshe

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে না যায়, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া নিজের প্রথম ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল থেকে সারাদেশে শুরু হতে যাওয়া পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধির মর্মার্থ উপলব্ধি করলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেকের মধ্যেই রমজান মাসকে কেন্দ্র করে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষ্য করা যায়।

প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে যেন মুনাফা লাভের উৎসব হিসেবে গণ্য করা না হয়। সাধারণ মানুষের কথা বিবেচনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

এছাড়া হাজারো প্রাণের বিনিময়ে মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।

বিএনপি সরকার সব ক্ষেত্রে অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top