প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক | চ্যানেল আই অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন তারেক রহমান। বৈঠকের মাধ্যমে নতুন সরকারের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

উল্লেখ্য, গত এক দশকের বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়েই অনুষ্ঠিত হয়ে আসছিল। এবার সেই ধারা থেকে সরে এসে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হলো।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টনসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Scroll to Top