সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথমদিন | চ্যানেল আই অনলাইন

সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রীর প্রথমদিন | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কার্যদিবসে সরকারি নিয়মিত সকল কার্যক্রম চলমান রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নির্দেশনা অনুযায়ী, সকল কর্মকর্তা-কর্মচারিরা বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে নিজ দপ্তরে প্রবেশ করেছেন।

বুধবার জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ১টার দিকে সচিবালয়ে তার অফিসে যাবেন বলে জানা গেছে।

সেখানে জোহরের নামাজ এবং মধ্যাহ্নভোজের পর বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান। এরপর বেলা ৪টায় সচিবদের সঙ্গে সভায় দিকনির্দেশনামূলক বক্তৃতা দিবেন তিনি।

নতুন প্রধানমন্ত্রীর প্রথম সচিবালয়ে আসার আগে নির্দেশনামূলক বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

Scroll to Top