
পাবনা, ১৫ ফেব্রুয়ারি – জাতীয় যুবশক্তি-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আসাদুল্লাহকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার রাতের দিকে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আকমল শিকদারের ছেলে।
আসাদের পরিবার দাবি করেছে, পুরনো মামলার প্রেক্ষিতে তাকে হেনস্তা করার উদ্দেশ্যে পুলিশ তাকে ডেকে গ্রেফতার করেছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত মুক্তির দাবি করা হয়েছে।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাবনায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গ্রেফতার first appeared on DesheBideshe.



