হামের প্রকোপ: স্কুল বন্ধ ও অনলাইন ক্লাস নিয়ে রিটের শুনানি ২০ এপ্রিল | চ্যানেল আই অনলাইন

হামের প্রকোপ: স্কুল বন্ধ ও অনলাইন ক্লাস নিয়ে রিটের শুনানি ২০ এপ্রিল | চ্যানেল আই অনলাইন

দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাস চালুর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি সোমবার (২০ এপ্রিল) নির্ধারণ করেছেন হাইকোর্ট।

রিটকারীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়ের বেঞ্চে এ শুনানির দিন ঠিক করা হয়।

এর আগে দেশে হামে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়।

রিটে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত না করা, টিকার ঘাটতি, স্বাস্থ্যসেবার দুর্বলতা এবং জরুরি সাড়া ব্যবস্থার ঘাটতি সংবিধান লঙ্ঘনের শামিল।

গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হলে অবকাশকালীন দুটি বেঞ্চ তা শুনতে অস্বীকৃতি জানায়।

Scroll to Top