
বরিশাল-৩, ১৩ ফেব্রুয়ারি – বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
এই নির্বাচনে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক এবং ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট ১২৬টি ভোটকেন্দ্রে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। অন্যদিকে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের একজন ভোটারও রয়েছেন।
এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬





