হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

এখানেই শেষ নয়। ডেইলি মেইল স্পোর্টের খবর অনুযায়ী, বায়ার্নের সঙ্গে নতুন চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন কেইন। বয়স ৩৩ হলেও জার্মান চ্যাম্পিয়নরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রে রাখতে চায় ইংল্যান্ড অধিনায়ককে।

নতুন চুক্তি হলে তাঁর আয় আরও বাড়ার সম্ভাবনা। ফুটবলারদের ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। বয়স বাড়লে গতি কমে, গোল কমে, একসময় থেমে যায় করতালিও। কিন্তু কেইন যেন সেই ভবিষ্যতের প্রস্তুতিটা নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই।

একদিকে বায়ার্নের জার্সিতে গোলের উৎসব। অন্যদিকে আবাসন ব্যবসা, টিকিট ব্যবস্থাপনা, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি আর নিজের কোম্পানি। মাঠে তাঁর কাজ বল জালে পাঠানো। মাঠের বাইরে অর্থকে আরও অর্থ বানানোর কাজে লাগানো।

Scroll to Top