সিরাজগঞ্জে ভোট কেনার অভিযোগে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক | চ্যানেল আই অনলাইন

সিরাজগঞ্জে ভোট কেনার অভিযোগে ৭১ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক | চ্যানেল আই অনলাইন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অবৈধভাবে ভোট কেনার অভিযোগে এক জামায়াত নেতাকে ৭১ হাজার টাকাসহ আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার ১১ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের চৌবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই নেতা এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণের চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে নগদ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয় বলে দাবি করা হয়েছে।

পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top