২০১৪ থেকে ২০২৪, টানা ৩টি জাতীয় নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ দীর্ঘ প্রতিক্ষার ভোট দেবে একদিন পর। কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় গণতান্ত্রিক অধিকারবঞ্চিত মানুষের জন্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান। যাদের বুকের রক্তের বিনিময়ে নিশ্চিত হয়েছে ভোটাধিকার, সেই শহীদ পরিবারগুলোর প্রত্যাশা নবনির্বাচিত সরকার জুলাই গণহত্যার ন্যায়বিচার করবে; নতুন সরকারের হাত ধরে যাত্রা শুরু করবে গণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজব্যবস্থা।



