বিসিবিকে ক্ষতিপূরণসহ তিন সুবিধা দিতে সম্মত আইসিসি জিও টিভি – DesheBideshe

বিসিবিকে ক্ষতিপূরণসহ তিন সুবিধা দিতে সম্মত আইসিসি জিও টিভি – DesheBideshe

বিসিবিকে ক্ষতিপূরণসহ তিন সুবিধা দিতে সম্মত আইসিসি জিও টিভি – DesheBideshe

লাহোর, ৯ ফেব্রুয়ারি – লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে দীর্ঘ বৈঠকের পর বিসিবিকে তিনটি বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির বরাতে এই তথ্য জানা গেছে। রবিবার লাহোরে তিন পক্ষের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে এই আলোচনা চলে।

সূত্রমতে, বৈঠকে বাংলাদেশের উত্থাপিত অভিযোগ এবং অতীতের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষ পর্যন্ত সংশ্লিষ্টরা একটি সমঝোতার কাঠামোতে পৌঁছাতে সক্ষম হন। ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছিল আইসিসি। পরবর্তীতে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত না হলে আইসিসির প্রায় ৬১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা ছিল। এই বিশাল ক্ষতি এড়াতেই ম্যাচ আয়োজনের বিষয়ে তৎপর হয়ে ওঠে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। লাহোরের এই বৈঠকে মূলত আইসিসি ও বিসিবির মধ্যেই প্রধান আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করে।

আলোচনার ভিত্তিতে বিসিবিকে তিনটি সুবিধা দেওয়ার একটি ফর্মুলা তৈরি হয়েছে। প্রথমত, বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্বিতীয়ত, বিশ্বকাপের লভ্যাংশও বিসিবিকে প্রদান করা হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হলে বাংলাদেশকে হাইব্রিড মডেলে খেলার সুযোগ দেওয়া হবে। আলোচনা শেষে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা প্রস্তাবিত সুপারিশের চূড়ান্ত অনুমোদন নিতে বৈঠক ত্যাগ করেন এবং বিসিবি সভাপতিও সরকারের কাছে সর্বশেষ পরিস্থিতি জানাতে ফিরে যান। সোমবার দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে পুনরায় যোগাযোগের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এস এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top