বিসিবির নির্বাচন হবে কবে? জানালেন তামিম | চ্যানেল আই অনলাইন

বিসিবির নির্বাচন হবে কবে? জানালেন তামিম | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি চালাচ্ছে বোর্ড। তামিম এবার জানালেন, জুনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন।

সোমবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে আসেন বিসিবি সভাপতি তামিম। সেখানে আলাপকালে এমন জানান।

তামিম বলেন, ‘আমরা আগামী জুনের প্রথম সপ্তাহেই নির্বাচনটা করে ফেলতে চাই। সেটা না হলে দ্বিতীয় সপ্তাতেই এটা করবো নিশ্চিতভাবে।’

তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। তবে ৯০ দিন প্রয়োজন হচ্ছে না অ্যাডহক কমিটির। তিনি বলেন, ‘আমাদের আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার কথা। কিন্তু এর মানে এই নয় যে ২১ তারিখেই করতে হবে। এর আগেও করা যায়। সেক্ষেত্রে আমরা আগেই করে ফেলতে চাই। প্রথম ইচ্ছা জুনের প্রথম সপ্তাহে। যদি সেটা কোনোভাবে না হয়, তাহলে দ্বিতীয় সপ্তাহে এটা নিশ্চিতভাবেই করে ফেলবো।’

Scroll to Top