ঘন কুয়াশায় নৌযান চলাচলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা – DesheBideshe

ঘন কুয়াশায় নৌযান চলাচলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা – DesheBideshe

ঘন কুয়াশায় নৌযান চলাচলে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা – DesheBideshe

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে নৌযান চলাচল নিয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর ফলে দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কমে যেতে পারে। এমতাবস্থায় এসব এলাকায় চলাচলরত নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না।

এস এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top