লিমিট প্রিসাইস লোকেশন সুবিধাটি বর্তমানে আইওএস ২৬.৩ অপারেটিং সিস্টেমে চলা আইফোন এয়ার, আইফোন ১৬ই এবং আইপ্যাড প্রো (এম৫) ওয়াই ফাই ও সেলুলার সংস্করণে ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে জার্মানির টেলিকম, থাইল্যান্ডের এআইএস ও ট্রু, যুক্তরাজ্যের ইই ও বিটি এবং যুক্তরাষ্ট্রের বুস্ট মোবাইলসহ কয়েকটি নির্বাচিত অপারেটরের নেটওয়ার্কে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
