ঝোউকে গর্ভকালীন নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁর রক্তচাপ অনেক বেড়ে গিয়েছিল, কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল, পা অনেক ফুলে যেত। তাঁর আরও বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল।
তাই গর্ভধারণের প্রায় ৩৩ সপ্তাহ পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। ৯ জানুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে ঝোউ ২ দশমিক ২ কেজি ওজনের একটি ছেলেশিশুর জন্ম দেন।
ঝোউয়ের চিকিৎসক গুও বলেন, তিনি একজন সাহসী মা, যিনি এই ভয়ংকর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
এই প্রতিবেদনে ঝোউয়ের স্বামী বা তাঁর মেয়ে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
চীনে নারীদের বেশি বয়সে সন্তান জন্মদানের খবর প্রায়ই দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আলোচনার জন্ম দেয়।


