
সিনিয়র সাংবাদিক আমীর খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
গুরুতর অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি বিএমইউ’র আইসিইউতে ভর্তি ছিলেন।
আমির খসরুর স্বজনরা জানিয়েছেন সন্ধ্যা সাতটার কিছু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আমির খসরু সংবাদ, ইত্তেফাক, চ্যানেল আই, ভয়েস অব আমেরিকা, সাপ্তাহিক বুধবারে দীর্ঘদিন কাজ করেছেন।।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

