কাদের সিদ্দিকীর অবস্থান ‘বিএনপির বিরুদ্ধে নয়, আযম খানের বিরুদ্ধে’

কাদের সিদ্দিকীর অবস্থান ‘বিএনপির বিরুদ্ধে নয়, আযম খানের বিরুদ্ধে’

টাঙ্গাইল-৪ আসনে বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং তাঁকে সমর্থন দেওয়া প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘গত তিনবার শেখ হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারে নাই। এবার তার চাইতেও খারাপ হবে। সেই জিনিসটি দেখার জন্য আমি যাঁর কাছে রাজনীতি শিখেছি, তিনি আমার নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে কালিহাতীতে ইলেকশন করার জন্য অনুরোধ করেছি। রাস্তাঘাটে জনসাধারণও তাঁকে অনুরোধ করেছেন। সে অনুরোধের পরিপ্রেক্ষিতে উনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

বড় ভাই লতিফ সিদ্দিকীর প্রচারণায় অংশ নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি যখন যেখানে যাই, শরীর নিয়ে যেমন যাই, দেহ নিয়ে যেমনি যাই, তেমনি হৃদয়, মন সব নিয়েই যাই। যদি নির্বাচনে নিজের যাওয়ার দরকার হয়, প্রচারণার দরকার হয়, তা–ও করব। সমর্থন দিয়েছি তো, সেই সমর্থনটা তো ঘোমটা দিয়ে নয়।’

Scroll to Top