যারা একসময় মিটার-ব্যাংকের টাকা চুরি করেছে, তারাই ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে – DesheBideshe

যারা একসময় মিটার-ব্যাংকের টাকা চুরি করেছে, তারাই ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে – DesheBideshe

যারা একসময় মিটার-ব্যাংকের টাকা চুরি করেছে, তারাই ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে – DesheBideshe

কুমিল্লা, ১০ জানুয়ারি – হারাম দিয়ে শুরু করে কখনও হালাল কাজ করা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যারা একসময় ট্রান্সমিটার, মিটার কিংবা ব্যাংকের টাকা চুরি করেছে, তারাই এখন ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অতীতে যারা দুর্নীতি, ঋণখেলাপি কিংবা বিভিন্ন মামলায় জড়িত ছিল, তাদের সম্পর্কে জনগণ অবগত। তাই জনগণকে সচেতন থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, যারা কেন্দ্র দখল বা ভোট চুরির পরিকল্পনা করছে, তারা কখনোই সফল হবে না। জনগণের শক্তি দিয়েই এসব অপচেষ্টা রুখে দেওয়া হবে।

এর আগে সকাল থেকে দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের নবীপুর বাজার, এগারোগ্রাম, মুকসাইর গ্রাম, যুক্তগ্রাম ও পৈরাংকুল গ্রামসহ বিভিন্ন এলাকায় ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রায় অংশ নেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬



Scroll to Top