দেশে সংস্কৃতির চর্চা এখন নিম্নতম স্তরে পৌঁছেছে

দেশে সংস্কৃতির চর্চা এখন নিম্নতম স্তরে পৌঁছেছে

জুলাই গণ–অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতেও ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন কেন দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি বলেন, দুই মাস পর ত্বকী হত্যার ১৩ বছর হবে, কিন্তু এখনো অভিযোগপত্র হলো না। শেখ হাসিনার আমলে রাজনীতির প্রয়োজনে বেছে বেছে বিচার করা হতো, অন্য মামলাগুলো ধামাচাপা দিয়ে বন্ধ করে রাখা হতো। হাসিনার সেই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে বলে তিনি মনে করেন না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক জাহিদুল হক ও প্রতিযোগী দেবশ্রিতা পাল বক্তব্য দেন।

ত্বকীর মা রওনক রেহানা মঞ্চে থাকলেও তিনি বক্তব্য দেননি। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে তিনটি বিভাগে ৬০ জন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন সিরাজুল ইসলাম চৌধুরী, আনু মুহাম্মদ, সারা হোসেনসহ অতিথিরা।

Scroll to Top