আজ দাম কমার শীর্ষে পিপলস লিজিং

আজ দাম কমার শীর্ষে পিপলস লিজিং

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৯ কোটি ১১ লাখ টাকার। গতকাল বুধবার লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৬৮ লাখ টাকার।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৪ হাজার ৯৯৮ দশমিক ৫৪ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ৫ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১০১০ দশমিক ৮০ পয়েন্ট। আজ এই সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক কমে হয়েছে ১ হাজার ৯১৪ দশমিক ৯৩ পয়েন্ট। সূচকটি কমেছে ১ দশমিক ৫৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ১২৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত আছে ৮৩টি কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ মূল্যহ্রাসের শীর্ষে আছে পিপলস লিজিং।

Scroll to Top