এনসিপির ভারতীয় দূতাবাসমুখী মিছিল আটকে দিল পুলিশ

এনসিপির ভারতীয় দূতাবাসমুখী মিছিল আটকে দিল পুলিশ

সীমান্তে ফেলানী খাতুন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘আধিপত্যবাদ বিরোধী যাত্রা’ আটকে দিয়েছে পুলিশ।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্তিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা আজ বুধবার এ কর্মসূচির ডাক দিয়েছিল।

আজ বিকেলে বাড্ডার শাহজাদপুরে জড়ো হয়ে বারিধারায় ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল শুরু করেন এনসিপির নেতা–কর্মীরা। দূতাবাসের কাছাকাছি যাওয়ার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।

Scroll to Top