জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজ

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজজয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানি আজপতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। তাদের বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতারিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

আমাকে ভোট দেওয়া মানেই তারেক রহমানকে ভোট দেওয়া: রাশেদ খাঁন

এর আগে গত ৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। একইসঙ্গে ১০ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির হতে বলা হয়। নির্ধারিত দিনে জয় হাজির না হওয়ায় তাদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এদিন পলক অন্য মামলায় গ্রেপ্তার থাকায় তাকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পত্রিকায় বিজ্ঞপ্তির পরেও জয় হাজির না হওয়ায় (পলাতক বিবেচনায়) গত ১৭ ডিসেম্বর তার পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেয় আদালত। এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

Scroll to Top