নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি – DesheBideshe

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি – DesheBideshe

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি – DesheBideshe

ঢাকা, ০৬ জানুায়রি – জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশন (ইসি) ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক আজ দুপুরে এ তথ্য জানান।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে খুলনা অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ। ফরিদপুর অঞ্চলের জন্য দায়িত্ব পেয়েছেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা। ময়মনসিংহ অঞ্চলে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার। বরিশাল অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন।

সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ। ঢাকা অঞ্চলের দায়িত্বে আছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক জাকির মাহমুদ। রংপুর অঞ্চলের দায়িত্ব পেয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ। চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন।

রাজশাহী অঞ্চলের দায়িত্বে আছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী। কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক মো. ইকরামুল হাসান। এ ছাড়া নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ পাঠানোর জন্য নির্বাচন কমিশনের দুটি ইমেইল ঠিকানা নির্ধারণ করা হয়েছে, সেগুলো হলো [[email protected]](mailto:[email protected]) এবং [[email protected]](mailto:[email protected])।

ইসি আরও জানায়, আগামী ১৪ ডিসেম্বর ৩০০ সংসদীয় আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচনসংক্রান্ত অভিযোগ জমা দেওয়া যাবে।

এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬



Scroll to Top