ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর উদ্যোগে শুরু হলো বিনা মূল্যের আর্চারি প্রশিক্ষণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর উদ্যোগে শুরু হলো বিনা মূল্যের আর্চারি প্রশিক্ষণ

এই আয়োজন নিয়ে জহিন ফেরদৌস প্রথম আলোকে বলেন, আর্চারি শিক্ষার্থীদের মনোযোগ, ধৈর্য ও মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করে। এটি পড়াশোনার চাপ সামলাতেও সহায়ক। একই সঙ্গে এটি শারীরিক সুস্থতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ তৈরি করে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে।

প্রশিক্ষণে অংশ নেওয়া অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের শিক্ষার্থী মো. হিরা আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে সব সময় গতানুগতিক ইভেন্ট হয়। কিন্তু এখানে এসে ধনুক তির শিখব, এটা আগে মাথায়ই আসেনি। প্রথম দিন একটু ঘাবড়ে গেলেও এখন মনে হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে মনোযোগ দেওয়ার এই খেলাটার মজাই আলাদা। নতুন কিছু শিখছি, এটাই আসল।’

Scroll to Top