চলে গেলেন নিজের বাড়ি না করে স্কুল-কলেজ বানানো সাদেক আলী

চলে গেলেন নিজের বাড়ি না করে স্কুল-কলেজ বানানো সাদেক আলী

সাদেক আলী সরকার ৫৫ বছর আগে যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আর পূরণ হয়নি। জানাজার পরে তাঁর বাড়িতে গিয়ে দেখা যায় মাটির বাড়িটি দিব্যি রয়েছে। সঙ্গে বাঁশের চাটাই দিয়ে সামনে আরেকটি ঘর করেছেন। বাথরুম ছাড়া তাঁর বাড়িতে ইটের কোনো কিছু নেই।

সাদেক আলীর ছোট ভাই আমির হামজাকে বাড়িতে পাওয়া যায়। তিনি জানান, তাঁর ভাই বাড়ি বানানোর জন্য ইট পুড়িয়ে সেই ইট দিয়ে স্কুল গড়লেন। পরে আর বাড়ি বানাতে পারলেন না। মাটির বাড়িতেই জীবন কাটাচ্ছেন দেখে তিনি একটা পাকা ঘর তৈরি করে দেওয়ার প্রস্তাব করেছিলেন, কিন্তু ভাই রাজি হননি।

Scroll to Top