বিসিবির সঙ্গে ক্লাবগুলোর এই লড়াইই আসলে ‘আকর্ষণ’ বাড়িয়ে দিয়েছে প্রথম বিভাগ ক্রিকেটের। লিগের ভবিষ্যৎ নিয়ে কৌতূহল সবার। সত্যি কি খেলবে না ক্লাবগুলো? না খেললে সত্যিই দ্বিতীয় বিভাগে নেমে যাবে! হ্যাঁ, সেটাই হয়েছে। লিগ বর্জনের মাশুল প্রথম দিনেই দিয়ে ফেলেছে বিদ্রোহী ৮ ক্লাবের ৫টি।
আজ পাঁচ ম্যাচের মধ্যে বিকেএসপির দুই মাঠে খেলা ছিল ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব–গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি এবং কলাবাগান ক্রীড়াচক্র–আম্বার স্পোর্টিং ক্লাবের। বিদ্রোহী শিবিরে থাকা এই চার ক্লাবের কোনোটিই মাঠে না আসায় লিগের বাইলজ অনুযায়ী তারা নেমে গেছে দ্বিতীয় বিভাগে, সিসিডিএমপ্রধান আদনান রহমান যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। পূবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে বারিধারা ড্যাজলার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের। বারিধারা মাঠে উপস্থিত হলেও আসেনি পারটেক্স। নিয়ম অনুযায়ী এই ম্যাচে বারিধারাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, দ্বিতীয় বিভাগে অবনমিত হয়ে গেছে পারটেক্স।
পাঁচ ম্যাচের মধ্যে প্রথম দিনে মাত্র দুটি ম্যাচই ঠিকঠাক হয়েছে, যার একটির কথা তো বলাই হলো—পুলিশ বনাম ওল্ড ডিওএইচএস। ঠিকঠাকভাবে শেষ হওয়া আমিনবাজারের সিলিকন সিটি মাঠের আরেক ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাব (২২৫/৬) ৫৭ রানে হারিয়েছে লালমাটিয়া ক্লাবকে (১৬৮/১০)।



