
স্পেনের আরেকটি ক্লাবের মালিকানা কিনছেন লিওনেল মেসি। স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলডেন্সের সংখ্যাগরিষ্ঠ মালিক হতে চলেছেন তিনি। আগেও স্পেনের আরেকটি ক্লাবের মালিকানা কিনেছেন আর্জেন্টাইন মহাতারকা।
খবর, কলম্বিয়ার বিনিয়োগ গ্রুপ টিএইচের সাথে ১০০ শতাংশ শেয়ার নেয়ার জন্য একটি মৌলিক চুক্তিতে পৌঁছেছেন মেসি। চুক্তিটি এখন স্পেনের উচ্চ ক্রীড়া পরিষদের (সিএসডি) বাধ্যতামূলক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
যদি চুক্তি সম্পন্ন হয়, তাহলে মেসি দ্বিতীয় কোন স্পেনের পেশাদার ক্লাবের মালিক হবেন। ৩৯ বর্ষী আর্জেন্টাইন স্পেনের পঞ্চম-স্তরের ক্লাব ইউই কর্নেলার মালিক।
এলডেন্সের ক্লাবটির শহর এল্ডার মেয়র রুবেন আলফারো বলেছেন, ‘আমরা সন্ধ্যায় নিশ্চিত হয়েছি, একটি মৌলিক চুক্তি হয়েছে। তবে এই পর্যায়ে, আমাদের অবশ্যই এধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় সংযম অনুশীলন করতে হবে এবং চুক্তিটি বাস্তবে হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। যেকোনো অবস্থাতেই, আমাদের শহর এবং আমাদের প্রতিনিধিত্বকারী ফুটবল ক্লাবের জন্য গর্বিত হওয়া উচিত। লিও মেসির মতো কেউ আমাদের প্রতি আগ্রহী এবং ক্লাব সমর্থন করতে চান এটি বিশাল খবর।’
সিডি এলডেন্স সবেমাত্র দ্বিতীয় বিভাগে উন্নীত হয়েছে। ৫৫ হাজার জনসংখ্যার শহরের ক্লাবটির নিজস্ব স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫, ৮০০ জনের।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…