West Medinipur News: অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য

West Medinipur News: অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য

Last Updated:

West Medinipur News: পিংলায় এক হৃদয়বিদারক দৃশ্য। প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে বাঁচার শেষ আশায় মানুষের দোরগোড়ায় এসে দাঁড়াল এক মা হনুমান। শেষমেষ জন্ম দিল মৃত সন্তানের।

West Medinipur News: অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য
প্রসব যন্ত্রণায় ছটফট করছে হনুমান

পিংলা,পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালী: দীর্ঘ সময় ধরে প্রসব যন্ত্রণায় ছটফটানি। শেষমেষ মৃত সন্তানের জন্ম। এলাকার মানুষের প্রচেষ্টায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল বন দফতরে।

পিংলায় এক হৃদয়বিদারক দৃশ্য। মানুষ যেমন কষ্টে আশ্রয় খোঁজে, তেমনই মা হওয়ার যন্ত্রণায় ছটফট করে বাঁচার শেষ আশায় মানুষের দোরগোড়ায় এসে দাঁড়াল এক মা হনুমান। অর্ধপ্রসব অবস্থায় মৃত সন্তানকে আঁকড়ে অসহ্য ব্যথায় কাতর সে। যেন নির্বাক ভাষায় জানান দিচ্ছিল, ‘আমাকে সাহায্য করুন…’।

তার সঙ্গীরাও ত্রিপল দিয়ে ঢেকে তাকে সাহায্য করার মরিয়া চেষ্টা করলেও কোনওভাবেই সন্তানের জন্ম সম্পূর্ণ করাতে পারছিল না। আর ততক্ষণে স্পষ্ট হয়ে যায়, অর্ধেক বের হওয়া শিশুটি মৃত।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

West Medinipur News: অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য

Scroll to Top