
এই ঋতুতে চুলের মাস্কও খুবই উপকারী। সপ্তাহে একবার দই ও মেথির মিশ্রণ, কলা ও মধুর পেস্ট, অথবা অ্যালোভেরা জেল এবং নারকেল তেলের প্যাক লাগালে আপনার চুল নরম এবং উজ্জ্বল হতে পারে। এটি খুশকি এবং চুলকানি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। রোধ হবে অকালপক্বতাও৷ চুলের মানের উপর খাদ্যাভ্যাসেরও উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। শীতকালে, মরশুমি ফল ও শাকসবজি, ডাল, ডিম, শুকনো ফল এবং পর্যাপ্ত জল গ্রহণ চুলকে ভেতর থেকে মজবুত করে।



